রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

Date:

spot_img

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।

তবে সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের সুযোগ থাকছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সেবা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে...

দুমকিতে অবহেলিত জমিতে আখের আবাদ, ‎বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক সম্ভাবনা ‎

‎পটুয়াখালী জেলা প্রতিনিধি সারা ক্ষেত জুড়ে সোনালী রঙের মন...

সাদা কাশফুলে মুগ্ধ নড়াইল, সৌন্দর্য দেখতে প্রকৃতিপ্রেমীদের উপচেপড়া ভিড়

নড়াইল প্রতিনিধি সাদা মেঘের ভেলা আর বাতাসে দোল খাওয়া...

মাদকের কারণে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

বাগেরহাট প্রতিনিধি মাদক নির্মূলে চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য...