ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

Date:

spot_img

কোনো অপরাধের মামলায় গ্রেপ্তার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে—এ মর্মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য একটি নতুন এবং কঠোর সতর্কবার্তা জারি করেছে।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এর ফলে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো (ডিপোর্ট) হতে পারে এবং ভবিষ্যতে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

চলতি অক্টোবর মাসেরই আগের এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে ভিসা বাতিলের পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং ফৌজদারি মামলা বা আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বিশ্ব সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা...

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

কোনো অপরাধের মামলায় গ্রেপ্তার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে...

প্যারিসে বর্ণবাদী হামলা, ১২ বছরের কিশোরীকে আটবার গুলি

ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত...

দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেই, আইনশৃঙ্খলা নিয়েও উদ্বেগ জামায়াত আমিরের

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন—এমন প্রশ্ন তুলে...