তিতাসের উজিরাকান্দি ভূঁইয়া বাজারে ‘আড্ডা পয়েন্ট রেস্টুরেন্ট’-এর উদ্বোধন

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার ২ নম্বর জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি ভূঁইয়া বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ‘আড্ডা পয়েন্ট’। সকাল সাড়ে ১০টায় ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।

গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, প্রাণখুলে আড্ডা দেওয়া এবং পছন্দের খাবার উপভোগের সুযোগ করে দিতে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। স্থানীয় বাসিন্দাদের অবসর বিনোদন, পারিবারিক মিলনমেলা ও আনন্দঘন মুহূর্ত কাটানোর একটি আকর্ষণীয় স্থান হিসেবে ‘আড্ডা পয়েন্ট’ গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
রেস্টুরেন্টটির যৌথ পরিচালনায় রয়েছেন মো. নাছির উদ্দিন, শুভ ও শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোকবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মুন্সী আমিরুল ইসলাম মানিক এবং জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আক্তারুল হক মাস্টার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ছানাউল্লাহ, সহসভাপতি মো. মোহসীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম ও সহসাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও সিনিয়র সহসভাপতি মো. আকতার হোসেন বুলু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন উপলক্ষে অতিথিরা রেস্টুরেন্টটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা ও ছবি তোলায় মেতে ওঠেন। সব মিলিয়ে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

রেস্টুরেন্টটির পরিচালক মো. নাছির উদ্দিন বলেন, “আমরা চাই, আড্ডা পয়েন্ট সবার জন্য একটি সুন্দর ও মনোরম মিলনস্থল হয়ে উঠুক। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে যেন সবাই এখানে এসে আনন্দময় সময় কাটাতে পারেন, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ। সংবাদ সংগ্রহ সাংবাদিক ডিউক।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত,আহত ২

যশোর প্রতিনিধি যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ...

তিতাসের উজিরাকান্দি ভূঁইয়া বাজারে ‘আড্ডা পয়েন্ট রেস্টুরেন্ট’-এর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি কুমিল্লার তিতাস উপজেলার ২ নম্বর জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি...

খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা মহানগরীতে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক...

খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনা ব্যুরো প্রধান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি...