কোটচাঁদপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা

Date:

spot_img

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মোঃ শহিদ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় রুজুকৃত একটি মামলার (মামলা নং- ১৬, জিআর নম্বর- ১১৮/২৬) সূত্রে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদ কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।

​আইনগত তথ্যে জানা গেছে, আসামি শহিদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০২৬) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় সকল আইনি আনুষ্ঠানিকতা শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...