সুস্থ-সবল পরিবার গড়তে দুমকিতে নারীদের পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

Date:

spot_img

‎পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হলো ‘পার্টনার নিউট্রিশন ফিল্ড স্কুল’ (পিএসএফ) কর্মসূচির বিশেষ পুষ্টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
‎
‎এই উদ্যোগের মাধ্যমে উপজেলার ২৫ জন স্থানীয় নারীকে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও মানসম্মত খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণ প্রদান করা হয়। ধারাবাহিক ১০টি নিবিড় ক্লাসের পর সফল অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।
‎
‎উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তা ও আয়োজক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সনদপত্র তুলে দেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরান হোসেন পুষ্টি সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত জাতি গঠনে পুষ্টি সম্পর্কিত পারিবারিক জ্ঞান অনস্বীকার্য। এ ধরনের ব্যবহারিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের নারী সমাজ অনেক বেশি দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। অর্জিত এই জ্ঞান পরিবার থেকে শুরু করে পুরো সমাজের পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎বক্তব্য শেষে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত জ্ঞান কেবল নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে, তা সমাজ ও বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগের জন্য আহ্বান জানান।
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...