সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জেলে কারাগারে

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির অধিনস্থ মান্দারবাড়ি নদীর বাওন এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অভিযোগে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তার নিকট হতে ১ টি নৌকা, নিষিদ্ধ ভেশাল জাল, অবৈধ কীটনাশক সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে ১০ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জেলে হলেন কয়রা উপজেলা আমিরুল গাইন (৩২)। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন ও খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল আলম। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলে আমিরুলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বাগেরহাট প্রতিনিধি পদ্মা সেতু চালুর পর বাগেরহাট থেকে দূরপাল্লার বাস...

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির অধিনস্থ...

‘ব্রিজোত উঠলে নড়ে, কখন যে ভাঙ্গি পড়ি যায় আল্লায় জানে’

তারাগঞ্জে ৩৫ বছরের পুরোনো সেতুতে ঝুঁকি নিয়ে ২৫ হাজার...

‎তারাগঞ্জে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

‎ ‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে...