ভারতে অনুমোদন পেল প্রথম ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’

Date:

spot_img

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে ব্যবহারের জন্য একটি টিকার বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ (Qdenga) টিকাকে অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এর মাধ্যমে ভারতে ডেঙ্গু প্রতিরোধে প্রথম কোনো টিকা আইনি স্বীকৃতি পেল।

অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম কিউডেঙ্গা টিকাটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে প্রয়োগ করা হবে। তবে টিকাটির মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। বৈশ্বিক মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশ ভারতে ঘটে।

বিশ্বের সবচেয়ে ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ভারত। তাই কিউডেঙ্গা টিকার অনুমোদনকে দেশটির জনস্বাস্থ্য ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই টিকার ব্যবহার ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...