
খোরশেদ আলম, আশুলিয়া প্রতিনিধি
বিশ্বজুড়ে পালিত হয়েছে ১৪০তম আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এই দিবসটি গুরুত্ব অনস্বীকার্য। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে।
এদিবসটিকে ঘিরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালী, বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ।
সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে দিবসটি পালন করা হয়।
এসময় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রত্যাশা নিয়েই কাজ করে যাচ্ছি, তিনি আরো বলেন, রাজনীতি প্রতিহিংসার কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কেউ যদি অপরাধ করে থাকে শাস্তি দিবে তার প্রতিষ্ঠানের উপরে কেন, রাজনৈতিক প্রতিহিংসা শিল্প সেক্টরে বন্ধ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম, সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি, তুহিন চৌধুরী, সভাপতি, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রের কমিটির সভাপতি অরবিন্দ বেপারী।
মে দিবস শুধু একটি উদযাপন নয়, বরং শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই দিবসের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে সচেতন হওয়ার প্রত্যাশাই সংশ্লিষ্টদের।





