বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

Date:

spot_img

ভোলা প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার
ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সভা রবিবার (১ নভেম্বর) বিকেলে আমতলাস্হ ক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সভায় নির্বাহি সদস্য মো: হাছনাইন আহমেদের সভাপতিত্বে শুরুতেই নতুন সদস্যদের অন্তর্ভুক্ত ও অনুমোদন করা হয়।

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভায় বর্তমান সাধারন সম্পাদক এম এ আকরাম সহ সিনিয়র সাংবাদিকরা নতুন সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্বশীল পেশা। এ পেশার মূল লক্ষ্য হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করে তা নিরপেক্ষভাবে জনসাধারণের সামনে তুলে ধরা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সততা, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের কর্তব্য।

তাঁরা আরও বলেন, একজন ভালো সাংবাদিক হতে হলে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সমাজের অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ ও সম্ভাবনাময় কর্মকাণ্ডের খবর তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের জনস্বার্থে ভূমিকা রাখতে হবে।

সভায় নতুন সদস্যদের সাংবাদিকতার পেশাগত নিয়মকানুন, সংবাদ লেখার কৌশল, তথ্য যাচাই, দায়িত্বশীল সংবাদ প্রকাশ এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা নতুন সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় বোরহানউদ্দিন প্রেসক্লাব আরও সুসংগঠিত হবে এবং এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে বোরহানউদ্দিন প্রেসক্লাবকে একটি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
সভায়৷ আগামী ডিসেম্বরে বার্ষিক সাধারন সভা, নতুন কমিটি গঠনে ও আনন্দ ভ্রমন নিয়ে বিষদ আলোচনা করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

সিরাজগঞ্জের মানুষের হৃদয়ের মণিকোঠায় একটাই নাম, হাজী মো. আব্দুস সাত্তার

হানিফ তালুকদার মানুষের প্রকৃত পরিচয় তার নাম, পদবি কিংবা বিত্তবৈভবে...

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের...

শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার দাবীতে এবং...

বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী ...