লাখাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Date:

spot_img

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

লাখাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালির অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্তসহ বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা,যুব সংগঠন যুব ও যুব মহিলাগন।

র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন দপ্তরের কম্পিউটার অপারেটর রতন চন্দ্র আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চন্দ্র আচার্য্য।
আলোচনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম।

আলোচনায় বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্ত, তেঘরিয়া যুব সংঘের নেত্রী মায়ানুর আক্তার।

আলোচনা শেষে অনুদানের চেক, মায়ানুর আক্তার, ইতিরানী মোদক ও যশোদা রানী নামে ৩ জন যুবমহিলার মাঝে ঋনের ৪ লক্ষ টাকার চেক, ৩০ জন প্রশিক্ষন প্রাপ্ত যুব ও যুব মহিলাকে সনদপত্র ও পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

পরে বিভিন্ন যুব সংগঠন ও উপস্থিত যুব ও যুব মহিলার মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের একশত চারা বিতরণ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

সিরাজগঞ্জের মানুষের হৃদয়ের মণিকোঠায় একটাই নাম, হাজী মো. আব্দুস সাত্তার

হানিফ তালুকদার মানুষের প্রকৃত পরিচয় তার নাম, পদবি কিংবা বিত্তবৈভবে...

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের...

শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার দাবীতে এবং...

বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী ...