‎কেন্দুয়ায় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, স্ত্রী-কন্যাসহ আহত ৩

Date:

spot_img

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
‎
‎নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও পাঁচ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আট বছর বয়সী কন্যাসহ অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

‎শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছেলে রাজিন (৫)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী তুহিন আক্তার ও আট বছর বয়সী কন্যা গুরুতর আহত হন।
‎এ ছাড়া অপর মোটরসাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়।

‎এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় ১১ দলীয় জোটের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

খুলনা ব্যুরো খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির...

আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ১৩ টি উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ...

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কুমিল্লা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা...

বেনাপোল সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবি

স্টাফ রিপোর্টার যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৭...