খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা, সড়ক রক্ষণাবেক্ষণ এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর তিন দশক পেরিয়ে গেলেও সড়ক এখনো পুরোপুরি নিরাপদ হয়ে ওঠেনি। সড়ক অনিরাপদ থাকার পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে অর্থনীতিতে টেকসই উন্নয়নের অভাবও অন্যতম। অল্পসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে যেন বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সড়ক মৃত্যুফাঁদে পরিণত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে নিয়মিত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মোটরসাইকেল চালকদের যথাযথ দক্ষতা অর্জনের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদে চলাচলের পরিবেশ তৈরি করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলার সভাপতি তরিকুল ইসলাম, মহানগর সভাপতি মাহবুবুর রহমান মুন্না, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খান জাহিদ হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সারোয়ার রহমান এবং বাস মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম মল্লিকসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ খুলনার উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট ভবনের সামনের সড়কে রোড শো অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির কারণে খুলনায় ২৮ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা ও ৩টি মোবাইল ফোন জব্দ, আটক ২

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি...

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও উল্লাস উদযাপন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি...

ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন সম্ভাবনা, তৈরি হচ্ছে ফাইবার-কোকোফিড

বাগেরহাট প্রতিনিধি একসময় নারিকেলের ছোবড়া ফেলে দেওয়া হতো, কোথাও আবার...

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনা প্রতিনিধি ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে...