
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০৪টি তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার গন্ডা বাজারের একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ধারায় মামলা হয়েছে।
আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান ওরফে খোকন, খুররম মিয়া, চান্দু মিয়া, আলী ওসমান, সোহাগ ও মজিবুর রহমান। তাঁদের মধ্যে খোকন ও আলী ওসমান গন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জুয়ার সরঞ্জামসহ ছয়জনকে আটক করে মামলা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হচ্ছে।





