জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার

Date:

spot_img

জামালপুর প্রতিনিধি

জামালপুরে অবৈধভাবে বিভিন্ন মোবাইল অপারেটরের ভুয়া ও ‘ঘোস্ট’ সিম সংগ্রহ, নগদ ও বিকাশের অ্যাকাউন্ট খুলতে বায়োমেট্রিক জালিয়াতি এবং একাধিক আইডি ও ই-মেইল ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া পরিপাড়া এলাকার মো. আকাশ মিয়া (৩০) এবং মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকার মো. রিপন মিয়া (২৯)।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল অপারেটরের ভুয়া ও ‘ঘোস্ট’ সিম অবৈধভাবে সংগ্রহ করে সেগুলোর মাধ্যমে নগদ ও বিকাশের অ্যাকাউন্ট খোলার পাশাপাশি একাধিক আইডি ও ই-মেইল ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৫টি সিম কার্ড ও দুটি টাচস্ক্রিন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক মোট মূল্য ১ লাখ ৬১ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট...

লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ করে...

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

শার্শা প্রতিনিধি মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের...

একসময় চলত ট্রেন, এখন রেলপথজুড়ে দখল-স্থাপনা – বাগেরহাটর রেল ঐতিহ্য ফেরানোর দাবি

বাগেরহাট প্রতিনিধি একসময় যে রেলপথে ছুটত ট্রেন, আজ সেখানে কোথাও...