যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত,আহত ২

Date:

spot_img

যশোর প্রতিনিধি

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। এ ঘটনায় বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭) গুরুতর আহত হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, পাঁচ তরুণ মোটরসাইকেলে যোগে বেনাপোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন আরো বলেন,এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত,আহত ২

যশোর প্রতিনিধি যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ...

তিতাসের উজিরাকান্দি ভূঁইয়া বাজারে ‘আড্ডা পয়েন্ট রেস্টুরেন্ট’-এর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি কুমিল্লার তিতাস উপজেলার ২ নম্বর জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি...

খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা মহানগরীতে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক...

খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনা ব্যুরো প্রধান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি...