মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

Date:

spot_img

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন নামে (৪৫) এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি ২ বছর ধরে চাঁদপুরের হাজিগন্জ বাজারে ডেকোরেটর দোকানে কাজ করতেন।। রাত ৮টায় নিহত কামাল হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে রায়পুর থানা পুলিশ।।

মন্দিরের লোকজন জানায়, মন্দিরে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আহত হয় কামাল হোসেন। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ মন্দিরের কর্মকর্তারা।

এদিকে, রায়পুর উপজেলায় ১৩টি পুজামন্ডপে পুজা উদযাপনে মন্দিরের সার্বিক নিরাপত্তা ও দুর্গাপূজার প্রস্তুতি নিবিড়ভাবে তদারকি করেন ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও খোঁজখবর নেন তারা। পুরো ঘটনাটি সিসি ক্যামােরার আওতায় থাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন আইনশৃঙ্খলা বাহিনী।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...