দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ. লীগের স্থানীয় নেতা সহিদুল ইসলাম সর্দারকে(৫৫) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯ টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা কাস্টম মোড় থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা থানা পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতারকৃত সহিদুল ইসলাম সর্দার দামুড়হুদার মুন্সিপুর গ্রামের মৃত্যু আলিমুদ্দীন সর্দারের ছেলে । তিনি স্থানীয় ওয়্রার্ড আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ এলাকা থেকে সহিদুল ইসলাম সর্দার কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





