
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রায় তিন কেজি গাঁজাসহ মিনাল মিয়া ও আনোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মিনাল মিয়া দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা পূর্বপাড়া গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন একই ইউনিয়নের খড়মা তেলিপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
ডিবি-২ সূত্রে জানা গেছে, অভিযানকালে তাদের কাছ থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামি কে আদালতে প্রেরণ করা হয়।





