গাজীপুরে নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Date:

spot_img

গাজীপুর প্রতিনিধি

১০ ই সেপ্টেম্বর রোজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় শিল্পনগরী গাজীপুর এ নবনিযুক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পি পিএম (বার)প্রথমবারের মতো জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াসমিন গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী।

আরো উপস্থিত ছিলেন সভায় জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ ।

সভায় পুলিশ সুপার জসিম উদ্দিন গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্ব পালনের বিভিন্ন অগ্রগতি নিয়ে কথা বলেন ।

তিনি মাদক নিয়ন্ত্রণ ও দমনকে নিজের প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার পক্ষে একা সম্ভব নয়। আমি চাই আপনাদের মাধ্যমে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাতে এবং জনগণের সমস্যা গুলো ও আমাদের কাছে পৌঁছাক””।

এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ জনদুর্ভোগ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

মত বিনিময় সভায় বিভিন্ন এলাকার সাংবাদিক নেতারা নিজ নিজ কর্ম এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেমন -মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা,অপরাধ প্রবণতা ও সড়ক নিরাপত্তার বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেন। এইসব সমস্যা সমাধানে খুব তাড়াতাড়ি কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সাংবাদিক নেতারা বলেন -কোন ঘটনা বা দুর্ঘটনার বিষয়ে তাড়াতাড়ি ও নির্ভুল তথ্য পাওয়া গেলে গণমাধ্যম তারাও দায়িত্বশীল ভাবে সংবাদ পরিবেশন করতে পারে এতে জনস্বার্থ রক্ষা ও গুজব প্রতিরোধেও ভূমিকা রাখা সম্ভব হবে।

পুলিশ সুপার জসিম উদ্দিন সাংবাদিকদের বক্তব্য ও বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিষয়গুলো গুরুতর সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন-“আপনাদের মাধ্যমে যে তথ্য ও অভিযোগ পাচ্ছি, তা আমাদের কার্যক্রম পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সঠিক সময়ে তথ্য সরবরাহের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, গাজীপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ প্রবণতা কমাতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের আশ্বাস দেন নবনিযুক্ত পুলিশ সুপার,
সভা শেষে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস দেন। ###

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বাগেরহাট প্রতিনিধি পদ্মা সেতু চালুর পর বাগেরহাট থেকে দূরপাল্লার বাস...

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির অধিনস্থ...

‘ব্রিজোত উঠলে নড়ে, কখন যে ভাঙ্গি পড়ি যায় আল্লায় জানে’

তারাগঞ্জে ৩৫ বছরের পুরোনো সেতুতে ঝুঁকি নিয়ে ২৫ হাজার...

‎তারাগঞ্জে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

‎ ‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে...