‎পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

Date:

spot_img


‎রংপুর ব্যুরো

‎রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমিতে থাকা প্রায় ৪১০টি পেঁপে গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম। ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে। তিনি জানান, ৪৪ শতক জমিতে পেঁপের বাগান করেছিলেন তিনি। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি।
‎তিনি আরও জানান “রাতের আঁধারে আমার বাগানের প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে আমার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।” এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম শফিক পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

‎এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ

বাগেরহাট প্রতিনিধি স্থানীয়ভাবে উৎপাদিত মাছ, সবজি, ফলসহ বিভিন্ন পচনশীল পণ্য...

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রলীগের...

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ

কয়রা (খুলনা) প্রতিনিধি সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ...

‎পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

‎ ‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমিতে থাকা প্রায়...