পাবনায় মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

Date:

spot_img

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):-

সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের অংশ নেওয়ার পর এক আওয়ামী লীগ নেতা ও এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম। তিনি জানান, সাঁথিয়া থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ৭২’র সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। তিনি শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ১/১১ এর সময় সংস্কারপন্থী হিসেবে বহিষ্কার হোন। পরে ২০১৪, ১৮ এবং ২৪ সালের বিতর্কিত নির্বাচনেও অংশগ্রহণ করে পরাজিত হোন। গণফোরামে যোগ দিয়ে ২০১৮ সালে বিএনপির ধানের শীষের প্রার্থী হলেও ২০১৪ ও ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...