
বিশেষ প্রতিনিধি
নওগাঁয় ৩ লক্ষ ৫৭ হাজার ৫৮ জন শিশু পাচ্ছেন ভিটামিন 'এ' ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন- ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ' প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে জেলার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এথ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এথ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এথ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সংশ্লিষ্ট কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি সার্বিক কার্যক্রম তদারকি ও মনিটরিং জোরদার করা হবে। ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মাইকিং করা হবে। এছাড়া মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে ভিটামিন ‘এ' ক্যাম্পেইনের প্রচারণা চালানো হবে।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টি, রাতকানা রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ'-এর গুরুত্ব তুলে ধরে নির্ধারিত দিনে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬