বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকার ৭নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পূর্ব লেমুয়া এলাকার মো. আলম খানের বসতঘরের উত্তর পাশের রান্নাঘর থেকে মো. আলম খান (৪৬) ও মো. শহিদুল ইসলাম হাওলাদারকে (৩৮) ৫০ গ্রাম অবৈধ গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬