আলী আহসান রবি :
২ জানুয়ারি, ২০২৬
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বিএনপির গুলশান অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শোক বইতে স্বাক্ষর করেন।
শোক বইতে স্বাক্ষরের আগে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বিএনপি পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের উদ্দেশে তিনি বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬