দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশি মদ ও ১ হাজার ৯৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য জব্দ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬