
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদ্দার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন শিলই ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান শাহ সালাউদ্দিন আহমেদ ফারুক, তিনবারের সাবেক ইউপি সদস্য নুরুল হক মোল্লা, মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম ওসমান ভূঁইয়া, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব হাওলাদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন মোল্লা, সমাজসেবক হাবীবুল্লাহ খান, শিলই ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী সলেমান জমাদ্দার, শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় এডহক কমিটির সভাপতি জাকির হোসেন জমাদ্দার বিদ্যালয়কে সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
জাকির হোসেন জমাদ্দার বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।”
বৃক্ষরোপণ ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬