
সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ (হরিসেনা) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত এ অভিযানে বিকাশ চন্দ্র বালা (২৬) নামে এক যুবককে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক বিকাশ চন্দ্র বালা উপজেলার কাসেমাবাদ এলাকার বাসিন্দা এবং বিপুল চন্দ্র বালার ছেলে। অভিযান চলাকালে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও এলাকায় বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
পরে গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের কর্মকর্তারা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬