ভোলা–২ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Date:

spot_img

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধি (ভোলা) :

ভোলা–২(বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।
আজ যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এতে ভোলা–২ আসনের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে বলেন, আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম একজন পরীক্ষিত, জনবান্ধব ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে ভোলা–২ আসনে ধানের শীষ বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী।
এ সময় আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম বলেন, “মনোনয়নপত্র বৈধ হওয়ায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভোলা–২ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জনের প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকে ভোলা–২ আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...