নাজমুল ইসলাম হৃদয়
হবিগঞ্জের বাহুবলে পাচঁ গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে শেলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর গ্রামের সাথে পাশ্ববর্তী আব্দাফৌজদা, খাসেরগাও, মুগকান্দি ও হারিছপুর গ্রামবাসীর মাঝে দুই দফা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সোমবার বেলা একটার দিকে আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পাশ্ববর্তী খাসেরগাও, হারিছপুর ও মুগকান্দি গ্রামের লোকজন আব্দাফৌজদা গ্রামের পক্ষ নিলে সংঘর্ষ ভয়াবহ রুপ নেয়।
খবর পেয়ে থানা পুলিশসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তিন ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় উভয় পক্ষের ৫ জন করে ১০ জন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে থানায় বসে বিরোধ মিমাংসা করার সিদ্ধান্ত হয়।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যায় স্থানীয় ডুবাঐ বাজারে হঠাৎ উভয় পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হন।
এতে আদিত্যপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে শিলু মিয়া (৪৫) গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শেলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
গুরুত্বর আহতদের বাহুবল ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, লাশ পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬