চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ১ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ৫৩ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৯ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি।
এর আগে গত মে মাসে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসে। ওই মাসে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।
অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থা বৃদ্ধির ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬