ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

Date:

spot_img

দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তীতে তা সমৃদ্ধশালী অর্থনীতিতে রূপান্তর করাই বর্তমান বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক সংকটের প্রভাব যাতে স্বল্প আয়ের মানুষের জীবনে নেতিবাচকভাবে না পড়ে এবং তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করছে। তিনি জানান, এই কর্মসূচিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’-এর খসড়া চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি। তিনি বলেন, কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে এর কার্যক্রম মূল্যায়ন ও পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা থাকবে না। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাই পুরো কার্যক্রম পরিচালনা করবেন।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো প্রয়োজনীয় সহায়তা পাবে এবং ধীরে ধীরে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে কর্মসূচির স্বচ্ছ বাস্তবায়ন সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...