নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের কমিটি গঠিত

Date:

spot_img

শুক্রবার রাজধানী ঢাকার নিকুঞ্জের অস্থায়ী কার্যালয়ে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের (এনএসএসপি) তৃতীয় সাধারণ সভায় এই পরিষদের ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে|

উপদেষ্টা কমিটিতে রয়েছেন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, নর্দার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক প্রধান, মিলিটারি হিস্ট্রি জার্নালের সম্পাদক ও সেন্টার ফর মিলিটারি হিস্ট্রির চেয়ারম্যান ইতিহাসবিদ অধ্যাপক ড. শেখ আকরাম আলী, ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক, ব্যবসায়ী ও সমাজসেবক ড. তারিক উদ্দিন চৌধুরী, কবি, ইতিহাসবিদ, ভাইয়া গ্রুপের অতিরিক্ত এমডি ও প্রভাতী লাইফ ইনসুরেন্সের পরিচালক মোহাম্মদ নুরুল হুদা ডিউক, সরকারের সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর, মেজর মো. ফারুক (অব.) ও পারটেক্স ও বেঙ্গল গ্রুপের সাবেক সিইও কে এম আলী।

ছবি: নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা (বামে) এবং ফাইজুল ইসলাম (ডানে)

সভায় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নবাব সিরাজউদ্দৌলার ৯ম রক্তধারা প্রজন্ম ও সাপ্তাহিক পলাশীর সম্পাদক সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম| পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান নবাব সিরাজউদ্দৌলা গবেষক ও প্রাইম ইউনিভার্সিটির অধ্যাপক ড. রমিত আজাদ, যুগ্ম-মহাসচিব জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী ইকবাল হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ সিটিজেনস ব্যাংক পিএলসির এভিপি ও ম্যানেজার (অপারেশন) মো. মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক লাইফ টু ওয়ে গ্লোবালের সিইও নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রেডজোন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের মহাব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক ও মুখপাত্র সারাবাংলা ডট নেটের সিনিয়র করেসপন্ডেট ফারহানা হক নীলা, উদ্যোক্তা ও সমাজকল্যাণ সম্পাদক ডিবিসি টেলিভিশনের সাংবাদিক ইসমাইল হোসেন. প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী শিমুল হাসান (মামুন), তথ্য-প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পাদক বাংলাভিশন টিভির সিনিয়র চিত্রসাংবাদিক আল মাসুম সবুজ. এবং কার্যনির্বাহী সম্পাদক মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, দৈনিক সকালের দর্পণের প্রকাশক ও সম্পাদক ও ঢাকা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় সহকারী ও দৈনিক মূলধারার (অনলাইন) সমন্বায়ক সুমৃৎ খান সুজন ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজরীন আক্তার লাকী।

এছাড়া নির্বাচিত বিভাগীয় প্রতিনিধিরা হলেন হলেন দৈনিক ইত্তেফাক ও আমার দেশের সাবেক ব্যুরো চিফ ও সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী (রাজশাহী), ব্যবসায়ী ও সমাজসেবক সামি চৌধুরী (সিলেট), আলি মুনির খোরাসানী ও মোস্তফা সিদ্দিকী (চট্টগ্রাম)| এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা হলেন- স্পীন ডক্টর ক্লিন্টন হাওলাদার পাভেল (যুক্তরাষ্ট্র), কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফারুক চৌধুরী (যুক্তরাজ্য), মো. জসিম উদ্দিন (কানাডা), সৈয়দ মো. আলী রেজা মাসুম (ইরান), মেহেদি হাসান (সৌদি আরব), ফয়েজ আহমেদ (ভারত) ও সৈয়দা পারভীন হাসান (পাকিস্তান)|

উল্লেখ্য, এ বছর গত ১৫ মার্চ রাজধানীর রাওয়া ক্লাবে এক ইফতার মাহফিলে এই পরিষদ গঠনের প্রস্তাব করা হয় এবং ১০ এপ্রিল নবাব সিরাজউদ্দৌলার মাতামহ নবাব আলিবর্দী খানের ২৭০তম মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠান ও সাধারণ সভায় এই পরিষদ আত্মপ্রকাশ করে| অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক কল্যাণমূলক সংগঠন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের প্রধান লক্ষ্য-উদ্দেশ্য হলো- নবাব সিরাজউদ্দৌলার স্বপ্ন ও আদর্শের বাস্তবায়ন, তার পরিবারবর্গ ও বংশধরদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ পোষণ, তার জীবনচর্চা এবং তার উত্তরাধিকারীদের সহযোগিতা প্রদান, মাতৃভূমি রক্ষায় সাহসী ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পুরস্কার প্রবর্তন, নবাব সিরাজউদ্দৌলা ও তার পরিবারবর্গের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ও প্রত্নতত্ত্ব স্থাপনাগুলি সংস্কার, রক্ষা ও এ সংক্রান্ত গবেষকদের পৃষ্ঠপোষকতা প্রদান, নবাব সিরাজউদ্দৌলা ফাউন্ডেশন/ট্রাস্ট/একাডেমী/মিউজিয়াম/স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, হাসপাতাল প্রতিষ্ঠা ইত্যাদি|

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...