মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর রংচী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে মিছিলটি বের করা হয়। এতে এলাকার সচেতন যুবসমাজ, মুরব্বি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি রংচী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদ-মাদ্রাসার ইমাম, শিক্ষক, যুবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকমুক্ত মধ্যনগর গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬