হঠাৎ করেই নৌ সেনাদের মাঝে হাজির সালমান খান

Date:

spot_img

ভারতের স্বাধীনতা দিবসের আগে বিশাখাপত্তনমে ভারতীয় নৌ প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পে কিছুটা সময় কাটিয়েছেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। জানলেন সেখানে প্রতিমুহূর্তে কিভাবে সেনারা প্রাণের ঝুঁকি নিয়ে, দুর্গম পরিবেশে দিন কাটান।

ভারতের সবচেয়ে উন্নতমানের যুদ্ধ জাহাজগুলো রয়েছে বিশাখাপত্তনমে। নৌবাহিনীর সাথে কথা বলার পাশাপাশি সালমান খান ঘুরে দেখলেন জাহাজের সমস্ত অংশ। কিভাবে জাহাজে সৈনিকরা থাকেন, কিভাবে সেখানে রান্না করেন প্রতিটি খুঁটিনাটি তিনি ঘুরে দেখলেন জাহাজে।

 

তিনি পতাকা উত্তোলনও করেন বলেও জানা গেছে। স্বাভাবিকভাবেই নৌ সেনাদের কাছে সালমান খানের পৌঁছে যাওয়া যে অন্যতম চমক, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সেখানে গিয়ে রুটিও বানিয়েছেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় এর কিছু ছবিও ঘুরছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে- সুপারস্টারকে চাপাটি বা রুটি তৈরি করতে, অটোগ্রাফে স্বাক্ষর করতে, ছবির জন্য পোজ দিতে এবং নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মজাদার কাজ করতে।

সাদা শার্ট, কালো জিন্স এবং নেভি ক্যাপ পরেছিলেন সালমান। নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মজা করেছেন তিনি। এরপর তিনি ভারতীয় পতাকা উত্তোলন করেন এবং নৌ বাহিনীর দেশপ্রেম ও সাহসের প্রশংসা করেন।

 

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...