
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে কাঁঠাল খাওয়ার পর এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত ইসরাফিল (৪৫) উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আনোয়ার হোসেনের পুত্র । জীবিকার অন্বেষনে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসন্তান রেখে গেছেন। এর মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ইসরাফিল কাঁঠাল খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন বুধবার সকালে তাঁর স্ত্রী ঘুম থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে। পটিয়া থানার এসআই কামাল জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাতে কাঠাল খেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইসরাফিলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ধারণা, কাঠাল খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে চিকিৎসক বা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬