রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর মনোনয়নপত্র জমা

Date:

spot_img

মোঃ সুরুজ আলী : রাজশাহী ব্যুরো:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী এড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক আহবায়ক এড. এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি অ্যাড. ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেয়ার পর দলের চেয়ারপার্সন ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, আমরা প্রত্যাশা রাখছি আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সবাই নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করব।

এদিকে, রাজশাহী-২ আসনে জামায়াতের প্রার্থী ডা. জাহাঙ্গীর আলম, রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী এড. শফিকুল হক মিলন, রাজশাহী-২ আসনে এবি পার্টির প্রার্থী সাইদ নোমান, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এড. সুলতানুল হক তারেক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...