সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ জুন) জোন সদরে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার মোঃ ইসমাইল সামস আজিজি পিএসসিজি।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা গুইমারা থানার এসআই সোহেল রানা, মানিকছড়ি থানার এসআই আব্দুস সালাম, রামগড় থানার এসআই রায়হান আহম্মেদ, মানিকছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, জোনের আওতাধীন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এসময় বক্তারা প্রধান অতিথিকে সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক সেবন ও ক্রয় বিক্রয় নির্মূল করতে কঠোর অবস্থান তৈরি করা, যেকোনো চাঁদাবাজি নির্মূল করতে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা, অবৈধ মটরবাইক ও সিএনজির বৈধ কাগজপত্রের উপর কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬