ভুরুঙ্গামারীতে মাস্টার পাড়া ক্রিকেট প্রিমিয়ার লীগ–২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

Date:

spot_img

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৪নং পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা মাস্টার পাড়া এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৪নং পাইকেরছড়া উত্তর গছিডাঙ্গা মাস্টার পাড়া ক্রিকেট প্রিমিয়ার লীগ–২০২৫ এর ফাইনাল খেলা।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় আয়োজিত ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে ভিড় করেন শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো খেলাজুড়ে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই ও আনন্দঘন পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক জনাব মোঃ লুৎফুর রহমান দুলাল। তিনি বলেন, “যুব সমাজকে সঠিক পথে রাখতে এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান আলী সোহাগ, জেলা যুব মহিলা সম্পাদক ও নারী শক্তির সভাপতি জনাব নাসিমা খন্দকার নিপা, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ৪নং পাইকেরছড়া ইউনিয়ন যুবদল নেতা জনাব মোঃ সাদেকুল ইসলাম রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আরিফ হোসেন, জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব মোঃ হাফিজুর রহমান খান জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, ক্রীড়াচর্চা যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, এই ক্রীড়া আয়োজনটি বাস্তবায়ন করে মাস্টার পাড়া যুব সমাজ, ৪নং পাইকেরছড়া ইউনিয়ন, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...