
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা শরীফুজ্জামান জেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নিয়োগে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গও তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা ইতিবাচক ভূমিকা রাখবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শরীফুজ্জামানের সামনে জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও কার্যকর করার সুযোগ সৃষ্টি হয়েছে।
নবনিযুক্ত প্রশাসকের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬