এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকায় জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন মোঃ মাহবুবুল আলম। স্থানীয় মানুষের কাছে তিনি ইতোমধ্যে “মানবতার ফেরিওয়ালা” নামে পরিচিতি পেতে শুরু করেছেন।
দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মাহবুবুল আলম। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোতেও শুভেচ্ছা বার্তা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন মোড়, সড়ক ও চায়ের দোকানে তার শুভেচ্ছা সংবলিত ফেস্টুন ও ব্যানার সাধারণ মানুষের নজর কাড়ছে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ উদ্যোগে দুটিটি গরু কোরবানি দিয়ে প্রায় ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এক কেজি করে গরুর মাংস বিতরণ করেন তিনি। এ সময় এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে এবং অনেকে তার এ উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাহবুবুল আলম নিয়মিতভাবে এলাকার গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান। চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন।
মাহবুবুল আলম বলেন,
“আমি রাজনীতি করতে চাই মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করবো। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করা এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলা।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে তার এমন মানবিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতাই তাকে একজন ব্যতিক্রমধর্মী সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচিত করে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬