কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মধ্যনগর উপজেলা ছাত্রদল নেতা রুকনুজ্জামান তুহিন।
দুগনই গ্রামের কৃতি সন্তান ও মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদারের সুযোগ্য সন্তান রুকনুজ্জামান তুহিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা আমাদের মাঝে ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা বয়ে আনে।
তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া যায়। তাই এই পবিত্র দিনে আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, সম্প্রীতি ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করি।
শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬