
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় ক্যাবল ব্যাবসায়ী যুবদল নেতার দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বক্তব্য আনতে গেলে ভয়ে কেউ এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এরআগে মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া ৬ তলার ইস্টার্ন হাউজিং মাঠে পৃথক স্থানে এই গুলির ঘটনা ঘটে। এদিকে পুলিশ বলছেন ডিস ব্যাবসাকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে গুলিবর্ষণ হয়।
গুলিবিদ্ধরা নোয়াখালি জেলার সোনাগাজী এলাকার আব্দুর রউফের ছেলে ঈসমাইল ও সিপন। সিপন যুবদল নেতা সবুজ সরকারের হাউজিং ক্যাবলস নেটওয়ার্ক এর কর্মচারী এবং তার ভাই ঈসমাইল তাকে এ কাজে সহযোগীতা করতো বলে জানা যায়।
আরও জানা যায়, ৩টি মোটরসাইকেল যোগে মাস্ক পরিহিত অবস্থায় ৬ তলা এলাকার ভার্চুয়াল নামের এক পোশাক কারখানার ২ নম্বর গেটে অবস্থান করে দুর্বৃত্তরা। সেখানে ইসমাইল নামের একজন কে পায়ে এবং পিঠে গুলি করে। পরে একই এলাকার হাউজিং ক্যাবল ব্যবসায়ী ও যুবদল নেতা সবুজ সরকারের কর্মচারী শিপনকে পায়ে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিবিদ্ধরা আপন ভাই। এঘটনায় গুলিবিদ্ধ দুই ভাই কে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান।
এদিকে যুবদল নেতা সবুজ সরকার বলেন, আমার ক্যাবল ব্যবসা নিয়ে অন্য কারো সাথে কোন দ্বন্দ্ব নেই বা কোন কথা কাটাকাটি হয়নি। তবে ভুক্তভোগীদের সাথে হয়তোবা কারো সাথে কোন দ্বন্দ্ব থাকতে পারে।প্রশাসন সুষ্ঠু তদন্ত করে এর ব্যবস্থা নিবেন বলে আমি আশাবাদী।
অন্যদিকে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, ডিস ব্যবসাকে কেন্দ্র করে দু'গ্রুপে গুলিবর্ষণ হয়েছে। এতে দু'জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা মূলত যাদের ডিস ব্যাবসা আছে তবে তদন্ত সাপেক্ষে দু'গ্রুপের নাম বলা যাবে না। ভুক্তভোগীরা অভিযোগ করলে মামলা রুজু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬