যশোর প্রতিনিধি
যশোরে ১৭ মামলার আসামি রেলগেট এলাকার আলোচিত সন্ত্রাসী ইমন কাজী ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ মে) রাত দেড়টায় সদর উপজেলার খয়েরতলা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল।
আটক ইমন কাজী শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী খালিদ হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, ইমন কাজীর বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলাসহ হত্যা, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট মোট ১৭টি মামলা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬