ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজে ১৬ দিন, মাদরাসায় ২৩ দিন বন্ধ

Date:

spot_img

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষ হওয়ার পর থেকেই কার্যত বন্ধ হয়ে যাবে স্কুল-কলেজ ও মাদরাসাগুলো। ছুটির এ সময়সীমায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১৬ দিন বন্ধ থাকবে। অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটি থাকবে ২৩ দিন।

শিক্ষাপঞ্জি ও বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শেষ ক্লাস।

তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।

অন্যদিকে ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা টানা ২৩ দিনের ছুটি ভোগ করবেন।

এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাই ও আগস্ট মাসেও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...