দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কফ সিরাপ আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটককৃত ইস্কফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার ৬শত টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার এবং জড়িতদের আটকে বিজিবির কার্যক্রম আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬