
জেলা প্রতিনিধি,যশোর
যশোরে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১শ' গ্রাম গাজাসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর নোয়াখালী পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রবিউল ইসলাম বিরামপুরের মৃত তাইজুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রবিউল ইসলাম নিজ এলাকায় গাঁজা বিক্রি করে। এরপর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি রিভলবার, তিন রাউন গুলি ও একশ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬