খবর বিজ্ঞপ্তিঃ
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর দ্বাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টায় রাজধানীর মালিবাগে অবস্থিত কোম্পানির নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মাকছুমা আকতার বানু। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল, এনডিসি, পর্যবেক্ষক মোঃ শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা ও মোস্তফা কামরুস সোবহান, রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মোঃ ড্যানিয়েলসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সভার আনুষ্ঠানিক উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে কয়েকটি প্রস্তাব অনুমোদন প্রদান করেন। এর মধ্যে রয়েছে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন, ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন, ২০২৫ সালের জন্য কোম্পানির আইনগত নিরীক্ষক এবং পরিপালন নিরীক্ষক নিয়োগ।
সভায় সভাপতির বক্তব্যে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মইনুল ইসলাম শেয়ারহোল্ডারদের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আর্থিক শৃঙ্খলা, নিয়ন্ত্রক পরিপালন এবং কর্পোরেট সুশাসন বজায় রেখে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই পরিচালনা পর্ষদের মূল লক্ষ্য।
শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
সবশেষে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দ্বাদশ বার্ষিক সাধারণ সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬