দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৮০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে। আটককৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর বিওপি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৪৮০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য আটকসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬