ঝালকাঠি ব্যুরো
খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ষ্ঠ প্রয়াণ দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় আলহাজ গফফার মোড়লের মৎস্য ঘেরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস এবং খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর, হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ, আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ ও মুন্নি আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ শাহীন বলেন, “খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন। ভবিষ্যতে এ সংগঠন সাংবাদিকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা সুখ-দুঃখ, হাসি-কান্না ও বিভিন্ন উৎসব একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেবে এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় থাকবে।”
সাংবাদিকদের কল্যাণে প্রেসক্লাবের নিজস্ব তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “খান জাহান আলী থানা প্রেসক্লাবের একটি নিজস্ব ফান্ড থাকবে, যার অর্থ সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা হবে। এ ফান্ড সমৃদ্ধ করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬