সিরাজগঞ্জ প্রতিনিধি
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা এলাকা হতে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক ও ১টি মোটরসাইকেল জব্দ।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ জানান,৬ মে সকাল ১০.৩০ ঘটিকায় র্যাব-১২, একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার হইতে সলঙ্গাগামী রাস্তায় ওভারব্রীজের পশ্চিম পার্শ্বে জনৈক নাজমুল হাসান(৪০) এর হার্ডওয়্যার এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এছাড়া ও মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাজনগর হাঙ্গামী গ্রামের শফিকুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম(৩০)।
এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬